বকশিগঞ্জে ঘোষিত যুবদলের আহবায়ক কমিটি বাতিল, নতুন কমিটি দাবি
১৬ মার্চ ২০২০, ০৮:৪০ পিএম
ছবি-সংগৃহীত
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নিলক্ষিয়া ইউনিয়ন শাখা যুবদলের নতুন ২১সদস্য গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে বকশিগঞ্জ উপজেলা নিলক্ষিয়া ইউনিয়ন শাখার ঘোষিত আহবায়ক নব কমিটি যুগ্ম আহবায়ক ইউসুফ আলী সরকার ও যুগ্ম আহবায়ক কমিটি সদস্য মাজেদ আলী সরকারের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠে এ তথ্য জানানো হয়।
বিএনপি ও যুবদলের বৈধ আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে না জানিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত অসংখ্য নেতাকর্মী,সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামী, পুলিশ নির্যাতনের শিকার দুঃসময়ে সৎ ও যোগ্য নেতৃত্ব দানকারীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে এ পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটি বাতিলের জন্য গত ১৫ মার্চ তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে উক্ত বিষয়ে জেলা উপজেলা বিএনপি নেতাকর্মীদের পদক্ষেপ নেওয়ার আহবান জানান যুবদলের আহবায়ক ইউসুফ আলী সরকার ও মাজেদ আলী সরকার।
অসংখ্য পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটিতে অসাংগঠনিক, অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আবার কমিটির গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়েছে।
উক্ত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নিলক্ষিয়া ইউনিয়ন শাখা বিএনপি কার্যালয়ে আলোচনা মধ্যে নব কমিটি দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কার্যকরী ভূমিকা রাখা সম্বব নয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিলক্ষিয়া ইউনিয়নে আহবায়ক পকেট কমিটি গোপনীয়তা ভাবে গঠন করা হয়েছে। এতে ত্যাগী পরিক্ষিত সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদের বাদ দিয়ে। অদক্ষ ব্যক্তিদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে,তাতে বাংলাদেশ জাতীয়তাবাদীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করছে।























