ময়মনসিংহে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ মার্চ ২০২০, ০১:০৯ পিএম


ময়মনসিংহে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পৌরশহরের ভাণ্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার বাসিন্দা ট্রাকচালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব হোসেন।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সায়রুল ইসলাম জানান, রাতে জামালপুর থেকে মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক ভালুকায় ছেড়ে আসে। পৌরশহরের ভাণ্ডাব এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

Ads