ইসলামপুরে কোয়ারেন্টাইন মানছেন না প্রবাসীরা
২১ মার্চ ২০২০, ০৬:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে দেশে আসা সৌদি প্রবাসী ‘হোম কোয়ারেন্টাইন’ বিধি মানছেন না। সে সবার মাঝেই ঘুরে বেড়াচ্ছেন।ঘুরে বেড়াচ্ছেন হাট বাজারসহ এলাকার বিভিন্ন জনসমাগম জায়গায়। একই সাথে মানছেন না স্বাস্থ্য বিভাগের নির্দেশনা।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়,গত ৯ দিন পূর্বে সৌদিআরব থেকে দেশে আসেন প্রবাসী মাওঃ আমিনুল ইসলাম ।স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিলেও তা সে অমান্য করে দেদারছে ঘুরে বেড়াচ্ছেন। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর গ্রামের বদিউজ্জামানের ছেলে।
এ বেপারে মাওঃ আমিনুল ইসলামের মা ও বোনের নিকট তার সন্ধান জানতে চাইলে, তারা বলেন সে সকালে বাড়ি থেকে মেলান্দহ উপজেলায় বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়েছে। পরে নিকটস্থ বাজারে চা স্টলের নিকট তাকে পাওয়া যায়।হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে সে বলে আমি এসব মানিনা,বলেই সে অন্যত্র চলে যায়। স্থানীয় সচেতন মহলের একাধিক ব্যাক্তি জানান,করোনা ভাইরাস নিয়ে আমরা খুব আতংকে আছি,আর সে দেশে আসার পর থেকেই খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। প্রায় সময় তাকে আমরা বাজারে দেখতে পাই। মানা করলেও, কে শোনে কার কথা। প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।























