রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ মার্চ ২০২০, ১০:১৫ পিএম


রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন

ছবি-প্রতিদিনের চিত্র

করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লী এক মাসের জন্য লকডাউন করেছে জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ডিসি মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন।

ডিসি মোহাম্মদ এনামুল হক জানান, লকডাউন থাকার সময় যৌন কর্মীদের ৩০ কেজি করে চাল প্রদানসহ সরকার সব ধরনের সহায়তা করবে। এ সময়ে কোনো খদ্দের পল্লীর ভেতরে যেতে পারবে না এবং কোনো যৌনকর্মী বাইরে বের হতে পারবে না। এ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডিসি আরো জানান, রোববার থেকে জামালপুরের সব দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Ads