ইসলামপুরে করোনা ভাইরাসে মুক্তির আমল
২৬ মার্চ ২০২০, ১১:২৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরে ইসলামপুরে করোনা ভাইরাসে মুক্তির আমলে লিফলেট নিয়ে মাঠে নেমেছে বেনুয়ার চর সমাজকল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা বেনুয়ার চর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বেনুয়ার চর এলাকাসহ বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে সচেতনতা করছে। গ্রাম্য সমাজে করোনা ভাইরাসের ধারণা দিয়ে চাচ্ছে বেনুয়ার চর সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বেনুয়ার চর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জুয়েল আকন্দ, জাহিদ হাসান, তানভীর আহমেদসহ অন্যান্য অঙ্গসংগঠনের অভিভাবক এবং ছাত্রবৃন্দ।
সভাপতি বক্তব্যে বলেন, করেনা ভাইরাসের যে লিফলেট বিতরণ করে যাচ্ছি তা আমল করতে পারলে আল্লাহর রহমতে মুক্তির সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকবে।
আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করতে থাকবেন এবং মানুষের সমাগম থেকে বিরত থাকবেন।























