জনসচেতনতায় জাককানইবি শাখা ছাত্রলীগের মাস্ক বিতরণ
৩০ মার্চ ২০২০, ০৪:৩০ পিএম
ছবি সংগৃহীত
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়, বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর ময়মনসিংহের গর্ব ও ত্রিশালের কৃতি সন্তান শামস ই নোমান এর নির্দেশক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)অাশেপাশের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সাবান, মাস্ক ও নিম্নবিত্ত দিনমজুরদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ বিষয়ে জাককানইবি সামাজিক বিজ্ঞান অনুষদের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভি সাব্বির বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সচেতনতা গড়ে তুলতে আমরা এ ধরনের উদ্যেগ নিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুপ্রেরণায় জাককানইবি ছাত্রলীগের প্রতিটি কর্মী অসহায় খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে। আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাককানইবি শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক অভি সাব্বির,প্রান্ত হাসান,আব্দুল কাইয়ুম, নাঈমুর রহমান দুর্জয়, বায়জীদ হাসান রাজীব সহ অন্য নেতাকর্মীরা।
























