করোনা ভাইরাসের সাক্ষী বেনুয়ার চর বাজারের আবর্জনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ মার্চ ২০২০, ০৭:৪৬ পিএম


করোনা ভাইরাসের সাক্ষী বেনুয়ার চর বাজারের আবর্জনা

ছবি- প্রতিদিনের চিত্র

জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর বাজারে আবর্জনায় বিস্তৃত।
ছবিটি তোলা হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার চর বাজার থেকে। রবিবার জেলার ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার চর বাজার ২০ বছর আগে সরকারি টেন্ডারকৃত শেড ঘরটির চাউল বিক্রি জন্য তৈরী করা হয়েছিল। বর্তমানে শেড ঘরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মুদির দোকান ব্যবসায়ী ইউসুফ আলী ময়লার পাশে খাদ্য দ্রব্য লবণ সয়াবিন তৈরীর পাম্প অয়েলের ড্রাম মজুদ করে রেখেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় চরপুটিমারী ইউনিয়নে বেনুয়ার চর বাজারে আবর্জনা বেষ্টিত কারণে, করোনা ভাইরাস ছড়াতে পারে ধারনা করা যাচ্ছে। এসব আবর্জনা বাজারে হোটেল মুদির দোকান কাঁচা বাজার মাছ বাজারের যত আবর্জনা বেষ্টিত নিদৃষ্ট ডাস্টবিনে না ফেলে বাজারে শেড ঘরটির চারপাশে নোংরা দূরগন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে। যার ফলে সুযোগ সন্ধান পেতে পারে করোনার মত ভাইরাস।

সরকারের নির্দেশে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার পরিষ্কার পরিছন্নতার কথা মাইকিং এ উল্লেখ করে যাচ্ছে। এসব তোয়াক্কা না করে প্রতিনিয়ত ময়লা বাজারে শেড ঘরগুলোর আশেপাশে ফেলা হচ্ছে,এসব দেখার যেন কেউ নেই। বেনুয়ার চর বাজারে আবর্জনার ঘেঁষে রাখা হয়েছে খাদ্য দ্রব্য লবণ সয়াবিন তৈলের সাথে মিশ্রিত করার পাম্প অয়েলের ড্রাম, সে দ্রব্যগুলো আবার মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করছে। বেনুয়ার চর বাজারে নোংরা পরিবেশ পরিহারের জন্য উপজেলা প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা চরপুটিমারী ইউনিয়নের করোনা ভাইরাস সচেতন ব্যক্তিরা।

এলাকা সচেতন বাসিন্দারা করোনা ভাইরাস হতে মুক্তি পেতে বাজারে আবর্জনা বেষ্টিত পরিষ্কার পরিছন্ন রাখতে সর্বত্র সচেতনতামূলক দূরগন্ধ ছড়াতে না পারে মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট যেন না হয়। বাজারে পরিবেশ পরিছন্ন করে প্রতিনিয়ত ভেকসিন স্প্রে করতে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের প্রতি সু-দৃষ্টি দাবি জানান।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মুঠো ফোনে বলেন বেনুয়ার চর বাজারে আবর্জনা পরিষ্কার পরিছন্ন বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করবো।

Ads