দীর্ঘ ছুটি: অনলাইনে ক্লাস চাই, জাককানইবি শিক্ষার্থীরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ০৯:৫০ পিএম


দীর্ঘ ছুটি: অনলাইনে ক্লাস চাই, জাককানইবি শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

করোনা ভাইরাসের আতঙ্ক থাকায় বুধবার (১৭ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সারা বিশ্বের মতো অনলাইন পদ্ধতিতে বাংলাদেশেও অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস পরিচালনার কার্যক্রম শুরু হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে প্রহেলা এপ্রিল বুধবার অনলাইন ক্লাস শুরু করেছে।এই বিভাগের  শিক্ষক বলেন, অনলাইনে ক্লাস পরিচালনা আজ থেকে শুরু করেছি শিক্ষার্থীদের সেশন জট এর কথা বিবেচনা করে। শিক্ষার্থীদের কেউ বাসা থেকে, কেউ ভ্রমণকালীন অবস্থায় অনলাইনে এ ক্লাসে অংশ নিচ্ছে।’ এ পদ্ধতিতে যেকোনো শিক্ষকই ক্লাস নিতে পারেন বলে জানান তিনি। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের প্রস্তুতি শুরু করেছি। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ১১ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারন বন্ধ ঘোষণা করেছে, তাই আমরা এখন অনলাইনেই ক্লাস নেব।’

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের দাবী অনলাইনে ক্লাস-এছারমেন্ট এর ব্যাবস্থা চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিজ বিভাগের শিক্ষকদের আবেদন করেন। যাতে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে না এসে অনলাইনে স্ব স্ব কোর্সের কুইজ, ক্লাস টেস্ট ও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সিআর ও ক্লাস শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ করার মধ্যেমে করা সম্ভব বলে জানান শিক্ষার্থীরা।

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ করোনা ভাইরাস এর আগেই সেশন জটে আছে প্রায় ১০টির মতো বিভাগ প্রায় ৬ থেকে ১২ মাস এর জটে আছে।আর বর্তমানে এই করোনা ভাইরাস এর ফলে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় আরো দীর্ঘ সময় জটে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

Ads