জুয়া ও মাদক বন্ধ করায় ইউপি সদস্যের বাড়িতে হামলা
০৫ এপ্রিল ২০২০, ১০:৩৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুর ইসলামপুরে ইউপি সদস্য জুয়া ও মাদক বন্ধের পদক্ষেপ নেওয়াই, জুয়াড়িরা ইউপি সদস্যের বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচূর ও ২ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
জানা যায় রবিবার সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর বাড়িতে, স্থানীয় জুয়াড়ি মুক্তা, আক্তার, জালালসহ বেশ কয়েকজন এ হমলা চালায়।
এতে ২ জন আহত হয়। আহতরা হলেন ইউসুফ আলী ছেলে জাকিউল ইসলাম(১৪) ও আনোয়ার হুসেন(২৫)। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া ঘটনার নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























