ইসলামপুরে কালো বাজারীর গুদাম থেকে ৯৭ বস্তা চাল জব্দ
২০ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে কালো বাজারীর গুদাম থেকে ৯৭বস্তা সরকারী চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
রবিবার দুপুরে গুঠাইল বাজারে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারী পাড়া গ্রামের আবুল কাসেম জগা সরকারের পুত্র কালোবাজারী ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও বাবু মিয়ার পুত্র মোশারফ হোসেনের চাল গুঠাইল পাইলিং পাড়ে অবস্থিত শামছুউদ্দিন (শাহাজ্জামান ) গুদাম থেকে ৫০ কেজির ৯৭ বস্তায় ৪হাজার ৮শত ৫০কেজি এই চাল জব্দ করা হয়।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- ৯৭ বস্তা চাউল জব্দ করে থানায় আনা হয়েছে, এ সময় কাউকে আটক করা যায়নি এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।























