ইসলামপুরে ৩৮৮বস্তা সরকারি চাল উদ্ধার
২০ এপ্রিল ২০২০, ০৮:২৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফের সরকারি ১৯৪০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে রোববার একই এলাকা থেকে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
জানা যায়, গরিবদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের ৫০ কেজির মোট ৩৮৮ বস্তা চাল গুঠাইল বাজারস্থ মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম জগা সরকারের ছেলে চাউল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও নুন্দু, বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে সরকারি চাল মজুদ আছে বলে জানা যায় । এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চাল কিনে নিজস্ব গুদামে মজুদ রেখেছিলেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























