ময়মনসিংহের ত্রিশালে প্রথমঃ করোনায় আক্রান্ত কিশোরের মৃত্যু
২১ এপ্রিল ২০২০, ০৩:৩৮ পিএম
ছবি সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন এর সাখুয়া গ্রামের বাবুল সর্দারের ছেলে মেহেদি হাসান রনি (১৬)।২০ এপ্রিল সোমবার সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায় সপ্তাহখানেক ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। এবং সপরিবারে থাকতেন গাজীপুর জেলার জয়না বাজারে। ১০ দিন আগে বাড়িতে আসে তার ছেলে মেহেদি হাসান রনি।
আগের দিন তাকে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। বিকালে পাওয়া রিপোর্টের পর জানা যায় ওই কিশোর করোনায় আক্রান্ত ছিল। এই প্রথম ত্রিশালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনায় ওই বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার তার স্বজনরা তাকে নিয়ে আসে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া দেয় তাকে। তবে করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা রেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
এদিকে সোমবার সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। বিকালে রিপোর্ট পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই কিশোর করোনায় আক্রান্ত ছিল। এরপর উপজেলা প্রশাসন ওই বাড়ি ও আশপাশের এলাকা লগডাউন ঘোষণা করেছে।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি ও তার আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
একলাবাসী সূত্রে জানা যায় ও এলাকায় আসার পর অনেকের সাথে খেলাধূলা করে ও বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করেছিল। তাই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।























