ইসলামপুরে স্বপ্ন প্রকল্পের ভোগ্য সামগ্রী বিতরণ
২৩ এপ্রিল ২০২০, ০৪:০১ পিএম
ইসলামপুরে স্বপ্ন প্রকল্পের ভোগ্য সামগ্রী বিতরণ। ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা মহামারী সঙ্কটে স্বপ্ন প্রকল্পের দরিদ্র মহিলাদের মাঝে ভোগ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপি উপজেলার ১২টি ইউনিয়নের ওই ভোগ্য সামগ্রী বিতরণ করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইউনাইটেড এন্টার প্রাইজ অ্যান্ড কোং লিমিটেড।
জানা যায়, মরণব্যাধি করোনা ভাইরাস বিস্তার সর্ম্পকে সচতেনতা প্রদানের পাশাপাশি ইউএনডিপি'র ‘উৎপাদনশীলও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন)’ প্রকল্পের আওতায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করে। এতে উপজেলার ১২টি ইউনিয়নে ৪৩২জন মহিলাকে ভোগ্য পণ্যর সহায়তা দেয়া হয়। সংক্রমণের ঝুঁকি এড়াতে যথাযথ সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রেখে উপকারভোগিদের মধ্যে খাদ্য সামগ্রী রিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ভোগ্যপণ্যর প্যাকেজটিতে চাল- ১২ কেজি, আটা- ৬ কেজি, আলু- ২ কেজি, ডাল - ১ কেজি, তেল-১ লিটার, লবন -১ কেজি, চিনি -১ কেজি, চিড়া -১ কেজি, সাবান ২টি ছিল ।
এ সময় উপস্থতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামান নাসের বাবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হোসেন, ইউএনডিপির মনিটারিং অফিসার আমির আলী, এ্যাকডিন্ট অফিসার আসিফ ওমর আলী, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেন স্বাধীন, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বিএসসি, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কুলকান্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, ইউপি সদস্য সোজাউদৌলা, ইউনিয়ন ওয়ার্কার আফরোজা আকতিক, তোতা মিয়া প্রমুখ।
ভোগ্যসামগ্রী পেয়ে উপকার ভোগী ও তার পরিবারের সদস্যরা খুশি এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযারী ঘরে থেকে করোনার মহামারি মোকাবলো করার প্রতিশ্রুতি দেন।























