অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম


অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

ছবি- প্রতিদিনের চিত্র

 

করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)।

রবিবার ২৬ এপ্রিল  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রামণের সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। জাককানইবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে একাধিক অনলাইন আলোচনার মধ্য দিয়ে দুই দিনের বেতন কর্তনের বিষয়ে একমত পোষণ করেন।যেখানে থেকে এক দিনের বেতন বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে প্রদান এবং একদিনের বেতন দেশের অসহায় মানুষের প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে প্রাদানে সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড এএইচএম মোস্তাফিজুর রহমান অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ প্রাদান করেন।বিশ্ববিদ্যালয়ের ২৩ বিভাগের ২৩০ জন অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে সমুদয় অর্থ বন্টন করা  হবে।

বৃত্তি তারাই পাবেন যাদের পিতা বা উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অসচ্ছল, পিতা/মাতা কর্মহীন, উপার্জন অপ্রতুল এবং শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অসচ্ছল।

Ads