ইসলামপুর যুব সমাজের হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মে ২০২০, ০৬:৩২ এএম


ইসলামপুর যুব সমাজের হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা মহামারী সঙ্কটে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

গতকাল রবিবার (০৩মে ) সকালে উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের পেচার চর দক্ষিণ পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পেচার চর যুবসমাজ ও যুবসমাজের সাথে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, মরণব্যাধি করোনা ভাইরাস বিস্তার সর্ম্পকে সচতেনতা প্রদানের পাশাপাশি উপজলার চরপুটিমারী ইউনিয়নে পেচার চর দক্ষিণ পাড়া গ্রামে ১০০ জন হতদরিদ্র পরিবারে (মহিলাদের) খাদ্য সামগ্র প্রদান করা হয়। সংক্রমণরে ঝুঁকি এড়াতে যথাযথ সামাজকি তথা শারীরিক দূরত্ব বজায় রেখে উপকারভোগিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল- ৫কেজি, আলু- ১কেজি,খেজুর ও মুড়ি ১কেজি।

এ-সময় উপস্থিত ছিলেন- পেচার চর দক্ষিণ পাড়া গ্রামে যুবসমাজের সদস্য গণ ও তাদের পক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবসমাজের মধ্যে ব্যবসায়ী মাহবুব আলম, মোজাম্মেল হক, হাবিবউল্লাহ, আকরাম হক, ব্যবসায়ী মোস্তফা, জয়নাল সিদ্দিক, আবু তাহের, আমজাদ। অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, তোফায়েল আহমেদ, সাবেক মেম্বার আবুবক্কর প্রমূখ।   

ওই সব পরিবার খাদ্য সামগ্রী পেয়ে খুবই খুশি। কিন্তু দুঃখজনক বিষয় হলো ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীরা কোন ত্রাণের সাহায্য-সহযোগিতা পাইনি।

উদ্যোগতারা প্রতিদিনের চিত্রকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১১নং চরপুটিমারী ইউনিয়নের পেচার চর দক্ষিণ পাড়া গ্রামের যুবসমাজ উদ্যােগ নিয়ে হতদরিদ্রদের সহায়তা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

Ads