অর্ধযুগে পদার্পণ করল জাককানইবি সাংবাদিক সমিতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ মে ২০২০, ০৫:২৯ পিএম


অর্ধযুগে পদার্পণ করল জাককানইবি সাংবাদিক সমিতি

অর্ধযুগে পদার্পণ করল জাককানইবি সাংবাদিক সমিতি। ছবি- প্রতিদিনের চিত্র

 

বিভিন্ন প্রতিকুলতা আর সম্ভাবনার মধ্য দিয়ে পঞ্চম বছর অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করল ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( জাককানইবিসাস)।পঞ্চম বছর পেরিয়ে ন্যায়ের পথে এগিয়ে এই স্লোগান কে সামনে নিয়ে। আজ ১২ মে রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে সংগঠনটি।

বিশ্বের সাথে পুরো বাংলাদেশ এখন থমকে রয়েছে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে। এই থমথমে অবস্থায় মানসিক ভাবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ, এর অংশ হিসেবে সাংবাদিক সমিতি বিভিন্ন ধরনের  আয়োজন করেছে।জন্মদিন উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর (লেখা আহ্বান, ছড়া,গল্প ও ফটো কনটেস্ট ও শুভেচ্ছা বার্তা নেওয়া হয়েছে) অনলাইন এর মাধ্যমে।

ভিডিও বার্তা পাঠিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংবাদিক সংগঠন। শুভেচ্ছা বার্তায় সাংবাদিক সমিতির সত্য প্রকাশের যে যাত্রা তার ধারাবাহিকতা রক্ষা করার কথা তুলে ধরেন এবং নিরপেক্ষ ভাবে সংবাদ উপস্থাপন ও অন্যায়ের বিরুদ্ধে কলম চলমান থাকার আহ্বান করেন।

এক ভিডিও বার্তায় নজরুল বিশ্ববিদ্যালয়ের  নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসিফ ইকবাল আরিফ বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার ক্ষেত্রে সবচেয়ে বেশী ভূমিকা পালন করে সাংবাদিকরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ সাংবাদিকরা নিজের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে রক্ষা করে যাচ্ছে। আমি মনে করি যথাযথ তথ্যের মাধ্যমে সংবাদ পরিবেশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অগ্রণী ভূমিকা রাখে।ভবিষ্যৎ সাংবাদিক সমিতি সত্য ও নিষ্ঠার সাথে নিরপেক্ষ ভাবে সংবাদ উপস্থাপন করবে বলে আশা রাখেন।সাংবাদিকতা একটা পেশা। যখন সে এটা ধারণ করে তখন সে সাংবাদিক হয়ে ওঠে। সত্যকে ধারণ করার সময় এখনি। সাংবাদিকদের মধ্যে ইউনিটি থাকতে হবে।' সবকিছুর মূলে থাকতে হবে এদেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠা। উন্নয়ন সাংবাদিকতার দিকে দৃষ্টি দিতে হবে। ইতিবাচক সাংবাদিকতা করতে হবে।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল বলেন, বিশ্ববিদ্যালয়ের সেরা সংগঠন এর মধ্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি।অর্ধ যুগে পদার্পণে সাংবাদিক সমিতির রয়েছে নানা স্মৃতি। বিশ্ববিদ্যালয়ের সত্য প্রকাশে নির্ভীক সাহসী ভূমিকা পালন করে আসছে এই সংগঠনটি।বর্তমানে ১৯ জন শিক্ষানবিশ সাংবাদিক কর্মরত আছে।এই সংগঠনটি ক্যাম্পাস সাংবাদিকতার পাশিপাশি সংগঠনটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে (ফ্রী রক্ত গ্রুপ পরীক্ষা, ভর্তি পরীক্ষার সময় ফ্রী নিরাপদ পানি,বসার স্থান, তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে,ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি) সহ বিভিন্ন ধরনের ক্যাম্পাস বান্ধব কর্মসূচি পালন করে আসছে। বর্তমানে ক্যাম্পাসে সকল (শিক্ষক-শিক্ষার্থী;কর্মকর্তা-কমচারী)বিভিন্ন শ্রেণী পেশার আস্থার নাম সাংবাদিক সমিতি।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো রাশেদুজ্জামান রনি বলেন,'গণমাধ্যম না থাকলে সাংবাদিকতা বিকশিত হয়না। সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে। তবে সকল স্বাধীনতার একটি বাধ্যবাধকতা আছে। যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের দ্বারা সব করা সম্ভব।'

প্রতিষ্ঠাতা সভাপতি সজীব আহমেদ বলেন, ২০১৫ সালের ১২ মে আনুষ্ঠান ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করেছিলো।ন্যায়ের এর পথে এগিয়ে এই স্লোগান কে ধারণ করে এই প্রতিষ্ঠানের পথ চলা।আজ এই সমিতির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী তে শুভেচ্ছা জানান এক ভিডিও বার্তায়।তিনি বর্তমানে সকল সাংবাদিক সদস্যদের ন্যায়ের পথে থেকে সত্য প্রকাশের আহ্বান করেন।

Ads