রাজিবপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
১৬ জুন ২০২০, ০৭:৩৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
কুড়িগ্রামের রাজিবপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। রাজিবপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৬ জুন সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী ঢাকা সড়কের রাজিবপুর সুইচগেট নামক স্থানে অবস্থান নেয়,এস আই রকিবউদ্দীন নেতৃত্বে পুলিশের একটি দল।
এ সময় উত্তর দিক থেকে আসা একটি অটো বাইক থেকে ইসলামপুর পাথর্শী ইউনিয়ন এলাকার মির্জা শাকিল (২৪) ও দেওয়ানগঞ্জ সুপার ম্যাইল এলাকার মনিরুজ্জামান মনির (২৪) নামের দুই যুবককে নামিয়ে তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে রাজিবপুর থানা পুলিশ ।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।























