নেত্রকোনা বারহাট্টার কাওনা নদীতে ব্রিজ নির্মাণ দাবিতে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুন ২০২০, ০৫:৪২ পিএম


নেত্রকোনা বারহাট্টার কাওনা নদীতে ব্রিজ নির্মাণ দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিদিনের চিত্র

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গোড়ল গ্রামে কাওনা নদীর ওপর পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গতকাল সোমবার এলাকাবাসী সকাল ১১ থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- গোড়ল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শহীদ আলী ফকির, স্কুল শিক্ষক নূরে আলম খান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, কলেজছাত্র সোহরাব খান, হেলাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৯ বছর সময়েও কাওনা দনীর ওপর পাকা ব্রিজ নির্মাণ হয়নি। জেলার বারহাট্টা, কলমাকান্দা, জেলা সদরসহ বিভিন্ন এলাকার প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ নড়বড়ে এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। এলাকাবাসী কাওনা নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোন কাজ হচ্ছে না।

Ads