জামালপুরে ২৫ হাজার মানুষ বন্যার পানিতে বন্দী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ জুন ২০২০, ১০:৪৯ পিএম


জামালপুরে ২৫ হাজার মানুষ বন্যার পানিতে বন্দী

ছবি- প্রতিদিনের চিত্র

জামালপুরের যমুনা নদীর বাঁধ উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়ে নিম্নাঅঞ্চল এলাকাগুলোতে প্রবেশ করছে। রবিবার দুপুরে ইসলামপুর, দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ উপজেলাগুলোতে প্রায় ২৫হাজার মানুষ বন্যা পানিতে বন্ধী হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আসাম রাজ্যের মেঘালয় পাহাড়ের ঢলে তিস্তা নদী হয়ে যমুনা ও ব্রম্মপুত্র নদীতে বন্যা পানি প্রবেশ করছে।

বন্যার পানির প্রবেশের কারণে তলিয়ে গেছে শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসা বাজার রাস্তাঘাটসহ হাজার হাজার বিঘা কৃষকের ফসল পাট, আঁখ, ধান, বসতভিটা। বন্যা কবলিত মানুষ আশ্রয়ের জন্য উচু জায়গা রাস্তা ব্রীজের উপর আশ্রয় নিতে শুরু করেছে। ভেঙ্গে যাচ্ছে পাঁকা রাস্তা নৌকাঘাট যমুনা নদীর ভেরী বাঁধ। যমুনা ব্রক্ষ্মপু্ত্রে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলা, মন্ডল বাজার ডাকাতি পাড়া, খোলাবাড়ী, বাহাদুরাবাদ, টাকিমারী। ইসলামপুরে চিনডুলি ডেবরা প্যাচ
উলিয়া, গোঠাইল, আমতলী, বেলগাছা, কুলকান্দি জারুলতলা, হারিয়াবাড়ী, মেলান্দহের মাহমুদপুর টু ইসলামপুর রোডে নোয়াপাড়া কাজলাকাটমা এসব এলাকায় বন্যা পানি প্লাবিত হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড পরিমাপক গেজ রিডার আব্দুল মান্নান জানান, ৬৩সেঃমিঃ উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

Ads