জামালপুরের বন্যার পরিস্থিতি আরো অবনতি
২৯ জুন ২০২০, ০৮:৪৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরো ভয়াবহ রুপ ধারন করছে।
গত ২৪ ঘন্টায় যমুনার পানি ২৯ সেন্টিমিটার বেড়ে সোমবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ছয়টি উপজেলায় ২৫টি ইউনিয়নে পানি বন্দি হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। এদিকে পানি বাড়ার সাথে সাথে সংকট দেখা দিয়েছে শুকনো খাবার ও শিশু খাদ্য।























