শেরপুরে এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ জুলাই ২০২০, ০৬:৫৫ পিএম


শেরপুরে এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

ছবি- প্রতিদিনের চিত্র

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা দুধনই গ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত।

গতকাল মঙ্গলবার দুপুরে ৬৮ হাজার গ্রাম বাংলার রুপকার জাতীয় পার্টির চেয়ারম্যান ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকীতে শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য ও ঢাকাস্থ শেরপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের আয়োজনে দুধনই গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিতি ছিলেন,ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান,ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব ফারুক উজ্জামান ফারুক,উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্ত্যরা বলেন,বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ,আইন বিভাগ, বিচার বিভাগ,শাসন বিভাগ,সুন্দর ভাবে রাষ্ট্র পরিচালনা করেন। এই রাষ্ট্র নায়কের বিদেহী আত্মা অমরত্ব থাকুক আমাদের মাঝে।এতিম দুস্তদের মাঝে তবারক বিতরণ করেন।

Ads