জাককানইবি’তে বঙ্গবন্ধুর শততম জন্মদিনে শতাধিক চারা রোপণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ জুলাই ২০২০, ০৫:৪৮ পিএম


জাককানইবি’তে বঙ্গবন্ধুর শততম জন্মদিনে শতাধিক চারা রোপণ

ছবি- প্রতিদিনের চিত্র

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গতকাল রবিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ভাস্কার্যের চারপাশে শতাধিক বিভিন প্রকার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দশনা) ড. মো. সুজন আলী, সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য জনাব মো মোহাম্মদ ফখর উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহ্জাদা আহসান হাবীব, কর্মকর্তা পরিষদর সভাপতি  মো জুবায়ের হাসন ও সাধারণ সম্পাদক জনাব মো. জাকিবুল হাসান রনি, কর্মচারী সমিতির সভাপতি জনাব জুনায়েদ কবির ও সাধারণ সম্পাদক রিয়াজুল হক, জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মো রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয়র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন শেষে প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, ‘করোনা মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। আজ আমি বা আমার পরিবার শুধু ভালো বা নিরাপদ থাকলেই হবেনা। বিশ্ববাসী ভালো থাকলেই কেবল আমরা ভালো থাকবো। তাই আপনারা সকলে স্বাস্থ্য বিধিমেনে চলবেন। এছাড়া এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়াজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ভূমিকা রাখছেন এবং সবাই কে তিনি তার ব্যক্তিগত ও বিশ্ববিদ্যালয় পরিবারর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কষিবিদ ড. মা. হুমায়ুন কবীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

Ads