ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ
২২ জুলাই ২০২০, ০৯:১৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ঈদুল আযহা উপলক্ষে ইসলামপুর উপজেলা চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোডাউনে ৪৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ'চাল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২২জুলাই)সকালে ঐ চাল ২২-২৩ তারিখে সারাদিন ব্যাপি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে জানান ১২নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল্লা।
এ সময় উপস্থিত ছিলেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃশহিদুল্লা, ইউনিয়ন পরিষদ সচিব, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,পরিষদ মেম্বার গণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চাউল বিতরণকালে চেয়ারম্যান মোঃ শহিদুল্লা বলেন আজ ভিজিএফ চাল হতদরিদ্র মাঝে আজ এবং আগামী কাল বিতরণ করে শেষ করবো। ৪৪০০ হতদরিদ্র সুবিধা ভোগী কেউ যেন বাদ না সে দৃষ্টিতে আমরা ভিজিএফ চাল বিতরণ করছি।























