ইসলামপুরে হতদরিদ্রদের ভিজিএফ চাল বিতরণ
২৩ জুলাই ২০২০, ০৬:৪৩ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধা ইউনিয়নে নাফিতেরচর পোড়াবাড়ি মোড়ে ৬২১৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ'চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩জুলাই)সকালে সারাদিন ব্যাপি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে জানান গাইবান্ধা ইউনিয়ন সম্ভবত সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ইউনিয়ন পরিষদ সচিব সৈয়দ ফিরোজুল আলম, টেক অফিসার আল মামুন, ইউনিয়ন পরিষদ সদস্য হাসিনুল হক সহ এলাকার সূধিজন।
বিতরণকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন বন্যা ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ৬২.১৫০ মেঃটনঃ ৬২১৫ জন কার্ডে ১০ কেজি করে চাউল দিয়ে যাচ্ছি।























