জামালপুরে জলবদ্ধতার পানিতে দুই শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুলাই ২০২০, ০৯:৩২ পিএম


জামালপুরে জলবদ্ধতার পানিতে দুই শিশুর মৃত্যু

ছবি- প্রতিদিনের চিত্র

 

জামালপুরের বকশিগঞ্জ উপজেলা পৌর সদরে বৃষ্টিতে গোসল করেতে গিয়ে জলবদ্ধতার কারণে  দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকলে ১১ দিকে উপজেলা সদর ইউনিয়নে মেষেরচর ওপর দিকে সীমার পাড় বিকাল ৩টায় বৃষ্টির জলবদ্ধতার পানি থেকে দুই গ্রামে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।ওসি জানান মৃত দুই শিশু আলাদা আলাদা গ্রামে বকশীগঞ্জ উপজেলা পৌরসভার মেষেরচর গ্রামে আক্তার হোসেনের ছেলে মাহিন(১০)অপরদিকে সীমার পাড় গ্রামে তুফান মিয়ার ছেলে সোহান মিয়া (৬)খেলার সাথীরা মৃত দেখে চিৎকার করলে আশেপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে।

বকশিগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান জানান মৃত শিশুদের পরিবারের মাঝে ৫০০০ হাজার করে টাকা দিয়েছেন বকশিগঞ্জ উপজেলা প্রশাসন।

Ads