বকশিগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
২৩ জুলাই ২০২০, ১০:০৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা ৭নং মেরুরচর ইউনিয়নে জব্বারগঞ্জ বাজারে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই) বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ে আওতায় সারাদিন ব্যাপি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে জানান ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।
এতে উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন টেক অফিসার সুলতান মাহমুদ,ইউনিয়ন পরিষদ সচিব হানিফ উদ্দীন, এ এস আই মাহমুদ, ইউনিয়ন পরিষদ সদস্য গণ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
ভিজিএফ বিতরণ কালে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ বলেন বন্যায় কবলিত সহ হতদরিদ্র পরিবারের মাঝে ৭৩.৯৭০ মেঃটনঃ চাউল ৭৩৯৭ জন কার্ডে ১০ কেজি করে চাউল সঠিক মাপে দিয়ে যাচ্ছি।তিনি আরো বলেন কিছু কুচক্রী মানুষ আমার নামে বদনাম ছড়াচ্ছে কার্ডধারী ব্যক্তিদের চাউলের বস্তা শরিফ নামে এক ব্যক্তি নিয়ে যায়, বস্তা থেকে চাউল বেড় করে একটি দোকানে পরিমাপ করে ৮ কেজি চাউলের কথা ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করে।এ ধরনের ব্যক্তিরা যেন আর কখনো ছুবল মারতে না পারে, সকলকে সচেতন হতে হবে।























