ইসলামপুরে বন্যার্তদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ জুলাই ২০২০, ০৮:৩৪ পিএম


ইসলামপুরে বন্যার্তদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

ছবি- প্রতিদিনের চিত্র


জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের আয়োজনে বৃহস্পতিবার মন্নিয়া গ্রামে অবস্থিত বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের মন্নিয়া, উত্তর, দক্ষিন ও পূর্ব বরুল গ্রামে ২৭৫টি বন্যার্ত পরিবারের মাঝে ৩ হাজার করে নগদ টাকা এবং ১৮৭০ টাকা মুল্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খাঁন দুলাল,ও সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা ক্ষতিগ্রস্থদের মাঝে এই উপকরণ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান,যুগ্ম সাধারণ সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান আ:মালেক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক,পরিচালক জাহাঙ্গীর সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ads