দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ জুলাই ২০২০, ০৯:১৫ পিএম


দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি- প্রতিদিনের চিত্র

 

দেওয়ানগঞ্জে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান (পান্না) বিপিএম বার এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্নার নিজ এলাকা বানিয়ার চর গ্রামে ৬০০শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী করেছে, ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাউল ৬ কেজি, আলু ৩ কেজি,ডানো দুধের প্যাকেট ২টি,৫০০গ্রাম চিনি,সেমাইয়ের প্যাকেট ২টা।

এ-সময় উপস্থিত ছিলেন,সাবেক দেওয়ানগঞ্জ  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ থানা অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, দেওয়ানগঞ্জ ছাত্রলীগের আহবায়ক মাহফুজুর রহমান তদন্ত ইনস্পেক্টর মনিবুর রহমান প্রমুখ।

Ads