ইসলামপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুলাই ২০২০, ০৭:৪২ পিএম


ইসলামপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ছবি- প্রতিদিনের চিত্র

 

জামালপুরের ইসলামপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের দূর্গম যমুনা পাড়ের মন্নিয়া ও সিন্দুরতলী এলাকার ১৫০টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল,সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক এনামুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল নাসের বাবুল, নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ আরও অনেকেই। এর আগে নৌকা যুগে উপজেলার চিনাডুলী,সাপধরী,কুূলকান্দি,বেলগাছা ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তারা।

প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী’র উপহার প্যাকেটে জনপ্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল,২কেজি চিড়া,১ কেজি ডাল,১কেজি লবন,১ কেজি তৈল, ১ কেজি চিনি ও হাপ কেজি লুডুস,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং একটি করে মাস্ক বিতরণ করা হয়।

Ads