বকশিগঞ্জে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ আগস্ট ২০২০, ০৭:৫৪ পিএম


বকশিগঞ্জে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু

ছবি- প্রতিদিনের চিত্র

জামালপুরের বকশিগঞ্জে পুকুরে ডুবে গিয়ে ২শিশুর মৃত্যু হয়েছে ১জন জীবিত উদ্ধার। আজ মঙ্গলবার নিলক্ষীয়া ইউনিয়নের জাল পাড়া গ্রামে ময়নার পুকুর পাড়ে ঘটনাটি ঘটে। শিশুদের নাম সিয়াম(৮) জান্নাত আক্তার (৫) অনিক(১১)।

এলাকার সূত্রে জানা যায়, শিশুরা খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরে গোসল করতে নামে তিন কিশোরী অনিক ডাক চিৎকার করলে  দুইজনকে বাঁচাতে বাচাতে গেলে সেইও ডুবে যায় পাশে থাকা কৃষকেরা ধানের চারা রোপণ করতে থাকলে দৌড়ে অনিককে জীবিত উদ্ধার করে দুইজনকে মৃত উদ্ধার করে।

অন্যদিকে নিলক্ষীয়া এলাকার ইউপি সদস্য আব্দুর রহমান মুন্সি বলেন,পরিবারের অজান্তে সিয়াম ও জান্নাত আক্তার পুকুরে পানিতে ডুবে মারা যায়। বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন,শিশু দুইটি হাসপাতালে নিয়ে আসলে ডাঃ নাজিম শাহরিয়ার বাচ্চা ২টি মৃত ঘোষনা করেন।

বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সততা নিশ্চিত করেছেন তিনি পুকুরে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে শিশুর পোষ্ট মোডেম কথা জিজ্ঞেস করেল উত্তরে বলেন বাচ্চার পরিবারেরা অনিচ্ছুক জানিয়েছেন। বকশিগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই শিশুর পরিবারকে ৫হাজার করে অর্থ প্রদান করা হয়েছে।

Ads