ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান করোনায় আক্রান্ত
০৫ আগস্ট ২০২০, ০৩:১৬ পিএম
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি আইসোলেশনে আছেন।
মঙ্গলবার ৪ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের গাড়িচালক নজরুল ইসলাম করোনা আক্রান্ত হন। বিষয়টি জানার পর ডিসি মিজানুর রহমান স্বেচ্ছায় তার বাসাতেই কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। কিন্তু কদিন পর তার করোনা উপসর্গ দেখা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে তার নমুনা পরীক্ষা করতে দেন। মঙ্গলবার রাতে আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
ময়মনসিংহে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮ জন।























