‘অরুণোদয় ফাউণ্ডেশন’ এর ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা
০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩১ পিএম
ফিরোজ আহমেদে, মাজাহারুল ইসলাম লালন, মনিরুজ্জামান। ছবি- প্রতিদিনের চিত্র
শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অরুণোদয় ফাউডেশন এর ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ আগষ্ট শুক্রবার বাদ জুমা দোয়া ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অরুণোদয় ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির আসন গ্রহণ ও পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন ০১ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ ছামাদ।
উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অরুণোদয় ফাউণ্ডেশন এর নিবার্হী পরিচালক, দৈনিক চতুর্দিক পত্রিকার সহযোগী সম্পাদক মাজাহারুল ইসলাম লালন। এসময় তিনি সংগঠন পরিচিতি এবং অরুণোদয় ফাউণ্ডেশনের বিভিন্ন কার্যক্রম,লক্ষ্য ও উদ্দ্যশ্য তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বিয়াল রাজ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বর্তমান সরকারের সাফল্যগাথাঁ তুলে ধরেন এবং অরুণোদয় ফাউণ্ডেশন এর প্রধান উপদেষ্টা হিসেবে নিজের অবস্থান আনন্দের সাথে গ্রহণ করেন।
এরপর প্রধান অতিথি কর্তৃক অরুণোদয় ফাউণ্ডেশন এর ত্রি-বার্ষিক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অরুণোদয় ফাউণ্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজ পরিবর্তনের উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তাদের অনেকেই। বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সোহেল অরুণোদয় ফাউণ্ডেশন এর পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করনে।
এসময় অরুণোদয় ফাউণ্ডেশনের কার্যক্রম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি ইবাদত বলে অভিহিত করেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাও: মোজাম্মেল হক। দীর্ঘ আলোচনা সভায় অরুণোদয়ের পরিচালক মালেশিয়ায় বসবাসরত জনাব ফিরোজ আহমেদের দীর্ঘদিনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের প্রশংসা করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভা সভাপতির সমাপনী বক্তব্য, মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।























