নেত্রকোনার গুমাই নদীতে নৌকাডুবি, ৯ লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৩ পিএম


নেত্রকোনার গুমাই নদীতে নৌকাডুবি, ৯ লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত

 

নেত্রকোনার কমলাকান্দার গুমাই নদীতে বালুভর্তি নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৯জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো ২৬ জনকে খুঁজে পাওয়া যায়নি।

 

আজ ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। মৃত ব্যাক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

 

বোড়কাপন ইউনিয়নের চেয়ারম্যান জানান, ৩৫জন যাত্রী নিয়ে নৌকাটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার কাকড়গোনা এলাকায় যাচ্ছিল। বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী একটি নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটলে যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা নয়জনের মৃতদেহ উদ্ধার করেছেন। ২৬ জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

 

নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান জানান, ঘটনার পরই স্থানীয়রা নয়জনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। জেলা ফায়ার সাভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

 

Ads