ইসলামপুর এম.এইচ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবি
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে টাকার বিনিময়ে ও নানা অভিযোগে অভিযুক্ত, বিতর্কিত প্রাথীকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে সাজানো নিয়োগ পদ্ধতি বাতিলের দাবি উঠেছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরারব, এলাকাবাসীর পক্ষে এমন একটি অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার বেনুয়ারচর এম.এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল অবসরে যাওয়ায় পদটি শূণ্য হয়। ওই শূণ্যপদে আগে থেকে ঠিক করা নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগে অভিযুক্ত, ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরে আলমকে নিয়োগ দিতে ম্যানেজিং কমিটি একটি পাতানো নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেন। পদটির জন্য মোট ৯জন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়োগ পরীক্ষার আগেই এটি একটি সাজানো নিয়োগ পদ্ধতি, বুঝতে পেরে নিয়োগ পরীক্ষা বয়কট করেন ৪ প্রার্থী। তারপরেও রোববার, নুরে আলমের প্রার্থী নিয়ে বকশিগঞ্জ উলফাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম হন নুরে আলম শাহীন।
নিয়োগ পরীক্ষা বয়কট প্রার্থীদের সক্রিয় একজন, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, নিয়োগ পরীক্ষায় অংশ না নেওয়ার ব্যাপারে বলেন, প্রধান শিক্ষকের নিয়োগের জন্য ১৮ লাখ টাকা দেওয়ার শর্তে আমি সভাপতির কাছে ৬ লাখ টাকা অগ্রিম উৎকোচ দিয়েছিলাম। কিন্তু, তিনি যখন আমার সে টাকা ফেরৎ দিয়েছেন তখনি বুঝতে পেরেছি এর চেয়েও বেশি টাকা দেওয়ার লোক আছে। এবং তাকে আগে থেকে সেট করা আছে। তাই, আমি ওই পাতানো নিয়োগ পরীক্ষা বয়কট করেছি।
স্থানীয় বাসিন্দার বলেন, নৈতিকতার দিক থেকে নুরে আলম শাহীন প্রধান শিক্ষক হওয়ার অযোগ্য। এলাকায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, বাধ্যতামূলক কোচিং বাণিজ্য ও উশৃঙ্খল আচরণসহ নানা অভিযোগ রয়েছে। তদপুরি ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের উৎকোচের বিনিময়ে তার মতো শিক্ষা বণিককে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন।
এব্যাপারে এম.এইচ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আলহাজ¦ সামছুজ্জামান সুরুজ মাষ্টার তার বিরুদ্ধে পাতানো নিয়োগের আয়োজন ও উৎকোচ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, অভিযোগকারীদের অভিযোগ সত্য নয়। এলাকাবাসীর মতে, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদেরকে সব ধরণের বিতর্কমুক্ত থাকা উচিৎ। অন্যথায় তারা মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস হারাবেন।























