বকশিগঞ্জে বাট্রাজোড় ইউনিয়নে আওয়ামীলীগের প্রতিবাদ সভা
০৫ অক্টোবর ২০২০, ০৪:০৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বাট্রাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে ৪ অক্টোবর বাট্রাজোড় নগর উচ্চ বিদ্যালয় কক্ষে হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বকশিগঞ্জ উপজেলা শাখা সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম।
অন্যান্যাদের মধ্যে ছিলেন, বাট্রাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লাভলু মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া, ছাত্রলীগের সভাপতি আঃ গণি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন বকশিগঞ্জ উপজেলা নতুন আহবায়ক কমিটি গঠনের প্রয়োজন হয়ে পড়েছে,নতুন নেতৃত্ব আসলে বকশিগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করা সম্ভব। বকশিগঞ্জে কোন রাজাকার আলবদর দালাল থাকতে পারবে না বক্তব্য এসব কথা বলেন।























