মেলান্দহ ও মাদারগঞ্জে জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময়
২৮ নভেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ যৌথ উপজেলা জাতীয় পার্টিতে যোগাদান ও মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্যজীবি পার্টি। গতকাল শুক্রবার ২৭ নবেম্বর বিকালে দূরমুঠ হামলা ঈদগাঁ মাঠে মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফজলুল হক জফলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় মৎসজীবি পার্টি সভাপতি আজাহার সরকার,বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাতীয় মৎস্যজীবি পার্টির সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমান বিপু, প্রধান বক্তা, কেন্দ্রীয় জাতীয় মৎস্যজীবি পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর সামছুল আলম লিপটন মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফেরদৌস সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মমতাজুর রহমান, সঞ্চালনা করেন, জামালপুর জেলা শাখার সাবেক ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথি বক্তব্য বলেন, নতুন প্রজন্ম এরশাদ সম্পর্কে তেমন কিছু জানেনা, তাই জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রচার করতে হবে এরশাদ বাংলাদেশের মানুষের জন্য করেছে তা জানতে হবে। জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আরো পড়ুন: পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন বদলা নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান
প্রধান বক্তা বক্তা বলেন,আপনারা জানেন বই পুস্তকে এরশাদের নাম পর্যন্ত নেই, জাতীয় পার্টি ক্ষমতায় আসলে পাঠ্য বইগুলিতে তার বর্ণনা পেয়ে যাবেন । এ সময় মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা প্রায় শতাধিক নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
























