ইসলামপুরে কৃষি ভর্তুকীতে নাম না থাকায় ইউপি সদস্যকে মারধর!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ০৫:৫৯ পিএম


ইসলামপুরে কৃষি ভর্তুকীতে নাম না থাকায় ইউপি সদস্যকে মারধর!

ছবি- সংগৃহীত।

 

জামালপুরের ইসলামপুরে কৃষি পূর্ণবাসনের কৃষি ভর্তুকীতে নাম না থাকায় গাইবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এলাহীকে মারধর ও নানান ধরণের হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ফেলু সেক।

 

লাঞ্চিত ইউপি সদস্য এলাহী স্থানীয় কোন বিচার না পেয়ে বর্তমানে ওই নেতার হুমকির কারণে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন ।

 

ইউপি সদস্য এলাহীর অভিযোগ, গাইবান্ধা ইউনিয়ন পরিষদ থেকে তার বরাদ্ধের কোটায় কৃষি পূর্ণবাসনের ৪০টি কৃষি ভর্তিকীর কার্ডের মধ্যে ফেলু সেক তার মনোনিত ব্যাক্তির নাম না থাকায় সোমবার ইসলামপুর কৃষি অফিস চত্ত্বরে তাকে মারধর করে এবং নানা ধরণের হুমকি দেয়।
 

এ ব্যাপারে ভোক্তভোগী ইউপি সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

Ads