বন্যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সুরক্ষা প্রকল্পে সমাপনী সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ মার্চ ২০২১, ০৫:১২ পিএম


বন্যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সুরক্ষা প্রকল্পে সমাপনী সভা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জামালপুরে ইসলামপুর উপজেলা বন্যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সুরক্ষা প্রকল্পে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বন্যা ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী সুরক্ষা মর্যাদা সহনশীলতা বিনির্মানে মানবিক প্রকল্প BRAC HUMANITARIAN PROGRAMME অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা আবু তাহের, প্রজেক্ট অফিসার আব্দুল আলিম, জামালপুর জেলা ব্রাক সমন্বয়ক মুনীর হুসাইন খান, প্রকল্প প্রধান বন্যা মানবিক সহয়তা প্রকল্প আঃমালেক খান,পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।

 

বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্যা মানবিক সহয়তা প্রকল্প ব্যবস্থাপক হাবিবুর রহমান, সার্বিক সহযোগিতা ইসলামপুর উপজেলা সঞ্জীব শীল ফাইন্যান্স এডমিন অফিসার আব্দুল আলিম প্রমূখ।

Ads