ইসলামপুরে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে গরু দৌড়
২৮ মার্চ ২০২১, ১০:১০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
জামালপুরের ইসলামপুর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধা ইউনিয়নে চন্দনপুর পশ্চিম পাড়া হাজী সাইফুল ইসলাম মাঠে ঐতিহ্যবায়ী গরু দৌড় শুভ উদ্বোধন করলেন জামালপুর জেলা শাখার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীর সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল।
গত বৃহস্পতিবার বিকালে গরু দৌড় কমিটি হাছেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিন,সাবেক গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সর্দার,সাবেক গাইবান্ধা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,গাইবান্ধা ইউপি সদস্য মোফাজ্জল,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আনোয়ার সরকার,গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা,ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নে নতুন প্রজন্মকে জাগ্রত করতে চন্দনপুর পশ্চিম পাড়া হাজী সাইফুল ইসলাম মাঠে গরু দৌড় প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে নারী পুরুষ শিশু বিভিন্ন পেশাগত মানুষ দর্শনার্থীরা গরু দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণে আনন্দ উপভোগ করেন। প্রথম বারেমত প্রায় ৬০ টি গরু অংশ গ্রহন করে,প্রতিযোগিতা মধ্যে পুরষ্কার থাকছে,২৪ ইঞ্চি টিভি,ফ্রিজ অন্যান্য সামগ্রী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গরু দৌড় কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী মেম্বার।























