সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন 

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ মে ২০২১, ০৬:৪৯ পিএম


সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন 

ছবি- প্রতিদিনের চিত্র।

 

ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলো'র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা,কক্ষে  আটকের প্রতিবাদে এবং নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন ইসলামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগণ। বৃহস্পতিবার  সকালে  জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ রোডে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা ও আটকের প্রতিবাদে এবং নিঃশর্তে মুক্তির দাবীতে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে প্রায় দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 

 

ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল,দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল লোমান, কলামিস্ট এম কে দোলন বিশ্বাস,গণ মুক্তির প্রতিনিধি কোরবান আলী,সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ আব্দুল জামাল  নাছের চার্লেস চৌধুরী,সাবেক ছাত্র লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল,শফিকুর রহমান শীবলী প্রমূখ। 

 

ইসলামপুর  প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডেইলি বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সামাদের সচঞ্চলনায়,দৈনিক প্রতিদিনের চিত্র ও জাগোবাংলা টিভি  জামালপুর প্রতিনিধি মশিউর রহমান টুটুল, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাহিদুর রহমান,আনন্দ টিভি জামালপুর প্রতিনিধি ইয়ামিন মিয়া,জয়যাত্রা টিভির প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক দিগন্ত প্রতিনিধি হোসেন রানা,কিউ টিভি প্রতিনিধি রঞ্জু মিয়া,ইত্তেফাক প্রতিনিধি ফারুক মিয়া ও হোসেন শাহ ফকির সহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ads