রৌমারী হইতে জামালপুর প্রধান সড়কে উন্নয়নমূলক সংস্করণ দাবিতে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মে ২০২১, ০৪:৩০ পিএম


রৌমারী হইতে জামালপুর প্রধান সড়কে উন্নয়নমূলক সংস্করণ দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

কুড়িগ্রাম জেলা রৌমারী রাজীপুর হইতে জামলপুর জেলা প্রধান সড়কের উন্নয়ন মূলক সংস্করণ কাজ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (২৭মে) দুপুরে প্রায় ২ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন ৩ জেলা ৬টি উপজেলা ভুক্তভুগী এলাকাবাসী গণ।আঞ্চলিক সড়ক উন্নয়ন সংস্করণ কমিটি চরঅঞ্চল আয়োজনে ঝগড়ারচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমাছ আলীর সভাপতিত্বে ঝগড়ার চর, ডুবারি চর,কামারেচর, চৌধুরী বাড়ি,চরবাবনা,মুন্সীরচর,মাছ পাড়া,নন্দীর বাজার পৃথক পৃথক মানবন্ধনে প্রায় ২০ হাজার জনগণ অংশ গ্রহণ করেন।

 

প্রধান সড়কে দীর্ঘদিন যাবৎ দূর্ভোগ পোহাতে হচ্ছে ১০ লক্ষ মানুষের।প্রধান সড়কে প্রতিনিয়ত হাজার হাজার ভারি যানবাহন সহ সাধারণ পথচারী স্কুল কলেজ বড়ুয়া শিক্ষার্থীদের   যাতায়াতের বিঘ্ন সৃষ্টি হচ্ছে,এ রাস্তায় কোন না কোন দূর্ঘটনার কবলে পড়ছে যানবাহন পথচারী।রাস্তার কাজগুলো দূত বাস্তবায়ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন জেলা উপজেলাবাসী জনগণ।

 

এ সময় উপস্থিত ছিলেন,ঝগড়ার চর বাজার দোয়েল সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি আবু সাঈদ হিটলার,সাধারণ সম্পাদক রাসেল মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তান খেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজওয়ান আহমেদ (খোকন)স্টুডেন্ট সার্ভিস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রনি চন্দ্র মোদক,সাবেক ঝগড়ার চর বাজার ইজারাদার ইব্রাহিম খলিল পলাশ,আঞ্চলিক সড়ক উন্নয়ন  সংস্করণ কমিটি সমন্বয়ক এনামুল হক,চৌধুরী বাড়ী বাজার কমিটির সভাপতি সাংবাদিক আবদুল্লাহ জুবায়ের রতন চৌধুরী,শেরপুর জেলা জনউদ্যেগের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শাকিল চৌধুরী,চর বাবনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গালিব চৌধুরী,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক এস এম শিপু, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন ।

 

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে ভাবে সড়ক উন্নয়ন করেছে বিশ্ব দরবারে মধ্যেময়ী দেশ হিসেবে বিজয়ী হয়েছে। ভূমিহীন গৃহহীনদের ঘর নির্মাণ কাজে লিপ্ত থাকায় পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এ সরকার, আমারাও চাই আমাদের রাস্তার কাজে সুদৃষ্টি রাখেন,দূত রাস্তা সংস্করণে বাস্তবায়ন করার জোর দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মানববন্ধন কর্মসূচি শেষ করেন।

Ads