ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ,সাধারণ সম্পাদক হাফিজ লিটন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ জুন ২০২১, ০৬:০০ পিএম


ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ,সাধারণ সম্পাদক হাফিজ লিটন

ছবি- প্রতিদিনের চিত্র।


ইসলামপুর প্রেস ক্লাবে দ্বি বার্ষিক নির্বাচনে আগামী ২০২১-২২ দুই বছর মেয়াদে সভাপতি পদে নব নির্বাচিত হয়েছেন মুরাদুজ্জামান মুরাদ/সাধারণ সম্পাদক হাফিস লিটন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়ামিন মিয়া,কোষাধ্যক্ষ পদে রুকোনুজ্জামান সবুজ আরো ৯জন বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বী  এতে ১৩ নির্বাচিত হয়েছেন । 

 

গতকাল শুক্রবার (২৫জুন)সকাল ১০থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন,নির্বাচন পরিচালনা কমিটি ও পৌর মেয়র আব্দুল কাদের শেক।সভাপতি পদে ৪জন প্রার্থী ছিলেন,নব সভাপতি মুরাদুজ্জামান (মুরাদ) পেয়েছেন ১২ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম শিবলী পেয়েছেন ১০ ভোট,খাদেমুল বাবুল পেয়েছেন ৯ ভোট,ফিরোজ খান লুহানী পেয়েছেন ২ভোট। 

 

সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী ছিলেন,নির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজ লিটন পেয়েছেন ২০ভোট তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ পেয়েছেন ১১ভোট,শফিকুল ইসলাম ফারুক ১ভোট,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী,ইয়ামিন মিয়া,লিয়াকত হোসেন লায়ন,২০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইয়ামিন মিয়া তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৩ভোট। কোষাধ্যক্ষ অর্থ বিষয় সম্পাদক পদে ২ জন,রোকনুজ্জামান সবুজ,সহিদুর রহমান,২৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সবুজ তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০ভোট। নবনির্বাচিত  প্রার্থীদের বিজয়ী মালা দিয়ে বরণ করেছেন পৌর মেয়র ও নির্বাচন পরিচালনা কমিটি।

Ads