ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জুলাই ২০২১, ০৪:২৯ পিএম


ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন করোনা সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

 

আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

 

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরর তারা বালা সাহা (৮০), নার্গিস আক্তার (৬০), নাসির উদ্দিন (৬৫), অপর্না গোমেজ (৪২), তারাকান্দার শাহিদা (৩৮) , কিশেরগঞ্জ ভৈরবের আকলিমা (৪৯), । শেরপুর সদরের গেন্দাফুল (৩৫), জামালপুর বকশিগঞ্জের রোকেয়া (৬০) ।

 

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আব্দুর রশিদ (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার(৩৫), আছিয়া (৪০), মুক্তাগাছার সোহরাব উদ্দিন(৬৫), মরিয়ম (৭০) তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জ সদরের দিজেন্দ্র (৬৫), গাজীপুর শ্রীপুরের শিল্পী (৪০) ।

 

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

 

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬ টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।।

Ads