মমেক করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ আগস্ট ২০২১, ০৫:৪১ পিএম


মমেক করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

মমেক করোনা ইউনিট। ছবি: প্রতিদিনের চিত্র

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

 

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

 

মমেক সূত্রে জানা যায়- সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ১৭ জন করোনায় মারা গেছেন তারমধ্যে ময়মনসিংহ জেলার ২ জন ও নেত্রকোণার ২ জন, নরসিন্দী ও দিনাজপুরের ১ জন করে। এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে ময়মনসিংহ জেলার ৮ জন, নেত্রকোনার ১ জন ও টাঙ্গাইলের ২ জন।

 

করোনায় যে ৬ জন মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০),  নেত্রকোনা সদরের হানিফা (৬৭) ও বেদেনা (৬৫), দিনাজপুরের ফুলবাড়ির শামসুন্নাহার (৬৮), নরসিন্দি সদরের আব্দুল মোতালেব (৬১)।

 

করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন- ময়মনসিংহ সদরের মোসলেম উদ্দিন (৬০), হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), কেওটখালির মুরশিদা (৪০), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউরার সাহের বানু (৭০), ভালুকার রওশন  আরা (৩৭), নেত্রকোনা সদরের আদম আলি (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০) ও ঘাটাইলের জোবেদ আলি (৭৫)।

 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৫১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন সনাক্ত হয়েছেন ৩২৮ জন, নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন এবং । ওয়ান স্টপ ফ্লু কর্ণারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন  ৪৩৮  জন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায়  ১ হাজার ৬৬৪ নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬.৯২ দশমিক ৪৬শতাংশ এবং এর আগেরদিন ২ আগষ্ট ছিল ৩০.৬১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

 

প্রতিদিনের চিত্র/রাসেল/এমএইচকে

Ads