ইসলামপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময়
১৩ অক্টোবর ২০২১, ০৫:৩৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
জামালপুরের ইসলামপুুুর উপজেলা ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ভূমি কমিশনার রাজস্ব রোকনউজ্জামান, সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল নাসের চার্লেস চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মুরাদ উজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ক্লাবের সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস সাংবাদিক সদস্যবৃন্দ।
ইসলামপুর উপজেলা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সাংস্কৃতিক মনোভাব, খেলাধুলা, শিশুদের নিয়ে গান-বাজনা করা, এসব ভাললাগার কথা বলেন নির্বাহী অফিসার। বাল্যবিয়ে, মাদক, জুয়া, ইভটিজিং এর প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।























