মমেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ০৪:২৭ পিএম


মমেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত।


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে পাাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।


শুক্রবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আক্তারা বেগম (৬৬), রফিকুল ইসলাম (৬০), আনিসুজ্জামান (৫০), হালুয়াঘাটের আব্দুল মোতালেব (৭৫) ও মুক্তাগাছার আকরাম (৩৫)।

 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৮৫টি নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হন। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।

Ads