ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ অক্টোবর ২০২১, ০৯:২২ পিএম


ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০

ছবি- সংগৃহীত।

 

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। শনিবার বিকালে উপজেলার চেলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, চেলেরহাট এলাকায় একটি বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Ads