ইসলামপুরে ৯নং গোয়ালের চর ইউনিয়নে নৌকা প্রার্থীর আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ নভেম্বর ২০২১, ০৬:২৬ এএম


ইসলামপুরে ৯নং গোয়ালের চর ইউনিয়নে নৌকা প্রার্থীর আলোচনা সভা

ছবি- সংগৃহীত।

সন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরে নৌকা প্রার্থী হারুনর রশীদ হারুনকে বিজয় করার লক্ষ্যে ৯নং গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২নং ওয়ার্ডে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় মালমারা নতুন বাজারে অনুষ্ঠিত সভার সভাপতি বক্তব্য রাখেন ৯নং গোয়ালের চর ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন।অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,গোয়ালের ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী মোস্তফা বিপুল,সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান গায়েন,সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু,সহ-সভাপতি নাছির সর্দার,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগের সভাপতি সহিদুর রহমান কালু,যুবলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন, সহ-সভাপতি আঃ জব্বার মন্ডল বক্তব্য রাখেন । 

 

এসময় বক্তারা আসন্ন ২৮নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ হারুনকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতে-হাত মিলিয়ে কাজ করার আহব্বান জানান।

 

এতে ইউনিয়ন  আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্র ইউনিয়ন বাসী উপস্থিত ছিলেন।
 

Ads