ইসলামপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পিএম


ইসলামপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করার লক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা কৃষকলীগের সভাপতি তছির উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগ এর সহ-সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃষকলীগ সাংগঠনকে দেখবালে নিয়জিত দায়িত্ব প্রাপ্ত নেতা কৃষিবিদ নজরুল ইসলাম।

 

বিশেষ অথিতি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ এর কৃষি ঋণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক কৃষিবিদ তারিফ আনাম, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ,সহ সভাপতি ও  ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, সাধারণ সম্পাদক হুরমোজ আলী হিরুসহ জেলা,উপজেলার ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবিন্দ।

 

উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী শংকর কুমার পালের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং এক পর্যায়ে উপজেলা কৃষকলীগ আরও গতিশীল করার লক্ষে আগামী ২০২২ সালের ১০শে ফেব্রুয়ারী তারিখে উপজেলা কমিটির সম্মেলনের দিন ধার্য করেন।

 

পরে জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামান আব্দুন নাসের বাবুলকে সম্মেলনের প্রধান সমন্বয়কারী করে ১১সদস্য একটি কমিটির নাম তালিকা প্রকাশ করেন।সমন্বয়কারী সদস্য হিসেবে বাকিরা হলেন,আব্দুল্লাহেল কাফি,নারায়ণ চন্দ্র কর্মকার, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী,তছির উদ্দিন,শংকর কুমার পাল,মতিউর রহমান,আহসান হাবিব,মোঃ আব্দুল্লাহ আল লোমান,এনামুল কবির,বদিউজ্জামাল মন্টু।

Ads