কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর ভোট গ্রহন শুরু
৩০ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের শান্তি পুর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে।
আজ সকাল ৮টায় শান্তি পুর্ণ পরিবেশে ভোট শুরু হয়ে চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর ইসলামপুর উপজেলার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদে ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন চরপুটিমারী ইউনিয়নের চিনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪ নং চর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট ছিনতাই ও সহিংসতার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে প্রশাসন। স্থগিত হওয়া ওই ৩কেন্দ্রের মোট ভোটার ৯৬৩৭ জন।
চেয়ারম্যান প্রার্থী ৭জন মেম্বার ১২জন সাধারন সংরক্ষিত (মহিলা) ৫জন ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।























